ঢাকা ১০:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সার কারখানা সচলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য বিসিআইসির

  • আপডেট সময় : ০৮:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

দেশের বন্ধ থাকা সব কটি সার কারখানাকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে এনে ইউরিয়া সার আমদানি বাবদ বছরে অন্তত ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশেও সার রপ্তানি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বিসিআইসি প্রধান বলেন, দেশের কারখানাগুলো বন্ধ থাকায় প্রতিবছর প্রায় ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। যদি রাষ্ট্রীয় কারখানাগুলো নিয়মিত গ্যাস সরবরাহ পায়, তবে স্থানীয় উৎপাদনের মাধ্যমেই দেশের সমুদয় ইউরিয়ার চাহিদা মেটানো সম্ভব।

দীর্ঘদিন বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানার বিষয়ে তিনি জানান, মূলত তীব্র গ্যাসসংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে বিদ্যমান সংকট কাটিয়ে চলতি বছরের মধ্যেই পুনরায় গ্যাস সরবরাহ সচল করে কারখানাটিকে পুরোদমে উৎপাদনে ফেরানোর জোর চেষ্টা চলছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে শিল্পখাতে গ্যাসের জোগান নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে একদিকে যেমন বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে কৃষি খাতে দেশীয় সারের জোগানও নিশ্চিত করা যাবে।

পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সার কারখানা সচলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য বিসিআইসির

আপডেট সময় : ০৮:৪১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬