ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

  • আপডেট সময় : ১০:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সময়ের মধ্যে কোনো সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে অক্টোবর ২০২৬ করমেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

আপডেট সময় : ১০:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬