ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংকটে স্টিল খাত, সক্ষমতার অর্ধেকে চলছে কারখানা

  • আপডেট সময় : ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আবাসন খাতে স্থবিরতা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, জ্বালানি সংকট এবং ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে দেশের স্টিলশিল্প গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কমেছে রডের চাহিদা, বেড়েছে উৎপাদন ব্যয়। বিপুল বিনিয়োগ থাকা সত্ত্বেও অনেক কারখানা উৎপাদন সক্ষমতার অর্ধেক ব্যবহার করতে পারছে না। এতে শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি ব্যাংক, শ্রমিক ও সামগ্রিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়ছে। এই সংকট থেকে উত্তরণে বিভিন্ন দাবি জানিয়েছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) সাধারণ সম্পাদক ও আরআরএম স্টিলের চেয়ারম্যান ড. সুমন চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন সজীব আহমেদ
 
প্রশ্ন : আবাসন খাতের স্থবিরতা ও সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতিতে রডের চাহিদা কতটা কমেছে? বর্তমানে কারখানাগুলো কত শতাংশ সক্ষমতায় চলছে?

উত্তর : গত দুই বছরে সরকারি উন্নয়ন প্রকল্পে স্টিলের ব্যবহার প্রায় ৫০ শতাংশ কমেছে। আগে দেশে বছরে রডের চাহিদা ছিল ৭০ থেকে ৮০ লাখ টন। বর্তমানে তা কমে প্রায় ৫০ লাখ টনে নেমেছে। সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি আবাসন ও নির্মাণ খাতেও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। নিবন্ধন ব্যয়, ভ্যাট-কর কাঠামোর চাপ এবং বিভিন্ন নীতিগত পরিবর্তন আবাসন খাতের বিনিয়োগ ও ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করেছে। বর্তমানে দেশের স্টিলশিল্পের বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় এক কোটি ২০ লাখ টন। নতুন কয়েকটি কারখানা উৎপাদনে এলে তা এক কোটি ৩০ থেকে ৩৫ লাখ টনে পৌঁছবে। অথচ বাজারে চাহিদা মাত্র ৫০ লাখ টনের কাছাকাছি। ফলে অনেক কারখানা তাদের স্থাপিত সক্ষমতার তুলনায় অনেক কম উৎপাদন করছে। সামগ্রিকভাবে শিল্পটি গড়ে প্রায় ৫০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। এখানে মূল সমস্যা শুধু বিক্রি কমে যাওয়া নয়, উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার না হওয়ায় প্রতি টনে স্থায়ী ব্যয়ের বোঝা বাড়ছে। ফলে শিল্পের আর্থিক সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছে।

প্রশ্ন : আবাসন খাতের স্থবিরতা না কাটলে এবং সরকারি প্রকল্পের বাস্তবায়ন না বাড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?

উত্তর : উৎপাদন সক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে সংকট আরো গভীর হবে। আমাদের হিসাবে স্টিলশিল্পকে টেকসইভাবে পরিচালনার জন্য উৎপাদন সক্ষমতার অন্তত ৮০ শতাংশ ব্যবহার করা প্রয়োজন। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় উৎপাদন ব্যয় বৃদ্ধির পুরোটা পণ্যের দামের সঙ্গে সমন্বয় করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক প্রতিষ্ঠান উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কভিড-পরবর্তী সময়ে ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমাদের কার্যকরী মূলধনের ওপর বড় চাপ তৈরি হয়েছে। একসময় ডলারের মূল্য ৮৫ টাকার আশপাশে থাকলেও পরে তা ১২৫ টাকার কাছাকাছি পৌঁছেছে। এর ফলে একই পরিমাণ কাঁচামাল আমদানিতে উল্লেখযোগ্যভাবে বেশি অর্থের প্রয়োজন হচ্ছে।

আমাদের হিসাবে বিনিময় হার পরিবর্তনের কারণে কার্যকরী মূলধনের ক্রয়ক্ষমতা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ব্যাংকঋণের সীমা সেই অনুপাতে বাড়ানো হয়নি। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা এবং প্রকৃত কার্যকরী মূলধনের চাহিদা বিবেচনা করে ব্যাংক অর্থায়নের কাঠামো পুনর্বিবেচনা করা দরকার। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং আবাসন খাতে বিনিয়োগের পরিবেশ উন্নত করা জরুরি। কারণ স্টিলশিল্পের সংকট শুধু একটি শিল্পের সমস্যা নয়; এটি দেশের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও ব্যাংকিং খাতের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

প্রশ্ন : গ্যাসের স্বল্প চাপ ও সরবরাহ ঘাটতিতে উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে?

ড. সুমন চৌধুরী : গত তিন মাসে স্টিলশিল্পে গ্যাসসংকটের তীব্রতা আমরা বিশেষভাবে অনুভব করেছি। কিছু কারখানায় গ্যাস সরবরাহ প্রায় শূন্যে নেমে এসেছে। ফলে কোথাও কোথাও উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। কিন্তু উৎপাদন বন্ধ থাকলেও একটি শিল্পপ্রতিষ্ঠানের ব্যয় বন্ধ থাকে না। ব্যাংকঋণের সুদ, শ্রমিক-কর্মচারীদের বেতন এবং অন্যান্য স্থায়ী পরিচালন ব্যয় বহন করতে হয়। অর্থাৎ উৎপাদন না থাকায় আয় বন্ধ হয়ে যাচ্ছে, অথচ ব্যয় অব্যাহত থাকছে। এতে প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তাই শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত।

প্রশ্ন বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে প্রতি টন রড উৎপাদনে খরচ কতটা বেড়েছে?

উত্তর : বিদ্যুতের মূল্যবৃদ্ধি স্টিলশিল্পের উৎপাদন ব্যয়ের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানিতেও আমরা শিল্পের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরেছি। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুৎ খাতে আমাদের ব্যয় ১৮ থেকে ২০ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন রড উৎপাদনে বিদ্যুৎ বাবদ অতিরিক্ত খরচ হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকা। কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত রূপান্তর ব্যয়ের ৩৬ থেকে ৩৭ শতাংশ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সঙ্গে সম্পর্কিত। সমস্যা হচ্ছে, উৎপাদন ব্যয় বাড়লেও ভোক্তার ক্রয়ক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। ফলে উৎপাদকদের পক্ষে পুরো বাড়তি ব্যয় বাজারমূল্যের সঙ্গে সমন্ব্বয় করা কঠিন। আমরা মনে করি, জ্বালানির মূল্য নির্ধারণের ক্ষেত্রে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতা—উভয় বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন। শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা গেলে শুধু উদ্যোক্তারা নন, সাধারণ ভোক্তা এবং সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পও উপকৃত হবে।

প্রশ্ন আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপসহ কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব কতটা পড়েছে?

উত্তর : আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের মূল দামের পরিবর্তনের পাশাপাশি বর্তমানে পরিবহন ব্যয় বৃদ্ধি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক নৌ-পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আমাদের হিসাবে সাম্প্রতিক সময়ে শিপিং ব্যয় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। এতে আমদানি করা স্ক্র্যাপের ক্ষেত্রে প্রতি টনে ৩০ থেকে ৪০ ডলার অতিরিক্ত ব্যয় হচ্ছে। কাঁচামাল আমদানির ব্যয় বাড়লে স্বাভাবিকভাবেই রডের উৎপাদন খরচ বাড়ে। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় সেই অতিরিক্ত ব্যয় সম্পূর্ণভাবে ক্রেতাদের ওপর চাপানো সম্ভব হচ্ছে না। ফলে উৎপাদকদের মুনাফা কমছে এবং অনেক প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়ছে।

প্রশ্ন : বর্তমানে স্টিল কম্পানিগুলোর মুনাফার পরিস্থিতি কেমন? কতগুলো প্রতিষ্ঠান সংকটে রয়েছে?

ড. সুমন চৌধুরী : বিএসএমএর সদস্য প্রতিষ্ঠান প্রায় ৩৯টি। এর মধ্যে বর্তমানে প্রায় ৩২টি সচল রয়েছে। তবে সচল প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সাত থেকে আটটি কারখানা অনিয়মিতভাবে উৎপাদন পরিচালনা করছে। কয়েকটি প্রতিষ্ঠানকে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করলে বেশির ভাগ উৎপাদকই গভীর আর্থিক সংকটে রয়েছে। আমাদের হিসাবে প্রায় ৯০ শতাংশ উৎপাদক কোনো না কোনোভাবে আর্থিক চাপে আছে। অনেক প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন উল্লেখযোগ্যভাবে ক্ষয় হয়েছে। অন্যদিকে ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে প্রয়োজনীয় নতুন অর্থায়ন পাওয়াও কঠিন হয়ে পড়েছে। এখানে শুধু শিল্প মালিকদের আর্থিক সংকট বিবেচনা করলে চলবে না; ব্যাংকগুলোরও এই শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও নগদ প্রবাহ স্বাভাবিক না হলে ব্যাংকঋণ পরিশোধের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। তাই শিল্পের পুনরুদ্ধারকে ব্যাংকিং খাতের বিনিয়োগ সুরক্ষার অংশ হিসেবেও বিবেচনা করা উচিত।

প্রশ্ন : বর্তমান পরিস্থিতিতে ছোট ও মাঝারি স্টিল কারখানাগুলোর অবস্থা কী? সংকটের কারণে কর্মসংস্থানে কী প্রভাব পড়েছে?

উত্তর : ছোট ও মাঝারি স্টিল কারখানাগুলো তুলনামূলক বেশি চাপে রয়েছে। উৎপাদন কমে গেলেও স্থায়ী ব্যয়, ব্যাংকঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। বর্তমানে ১৪ থেকে ১৫ শতাংশ সুদে ঋণ নিয়ে একটি মূলধননির্ভর শিল্প পরিচালনা করা অত্যন্ত কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি সংকট, ডলারের বিনিময় হার জনিত ক্ষতি, কার্যকরী মূলধনের ঘাটতি এবং ভ্যাট-কর কাঠামোর চাপ। আমাদের হিসাবে বন্ধ হয়ে যাওয়া বা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হওয়া কারখানাগুলোর কারণে ২৫ থেকে ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি কারখানা বন্ধ হলে শুধু শ্রমিকের চাকরি হারানোর বিষয়টি ঘটে না; এর সঙ্গে পরিবহন, সরবরাহকারী, ক্ষুদ্র ব্যবসা এবং সংশ্লিষ্ট অসংখ্য পরিবারের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। তাই বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনা শুধু শিল্পের স্বার্থে নয়, জাতীয় কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থেও জরুরি।

প্রশ্ন : সংকট উত্তরণে সরকারের কাছে কী ধরনের সহায়তা চান?

উত্তর : স্টিলশিল্পের বর্তমান সংকট উত্তরণে আমরা সরকারের কাছে ১০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা ও পুনরুদ্ধার প্যাকেজের দাবি জানিয়েছি। আমাদের প্রস্তাব, এই প্যাকেজের আওতায় ৪ শতাংশ সুদে ১০ থেকে ১৫ বছর মেয়াদি দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করা হোক। পাশাপাশি বিদ্যমান ঋণ পুনর্গঠন, কার্যকরী মূলধনের ঘাটতি পূরণ এবং বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা কারখানাগুলো পুনরায় চালুর সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এই লক্ষ্যে একটি বিশেষ ‘স্টিল ইন্ডাস্ট্রি রিকভারি ফান্ড’ গঠন করা যেতে পারে।

এখানে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা শুধু শিল্পোদ্যোক্তাদের আর্থিক সুবিধা চাইছি না; আমরা চাই, এরই মধ্যে স্থাপিত শিল্পের উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হোক, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত থাকুক এবং ব্যাংকের বিনিয়োগের বিপরীতে নিয়মিত নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা তৈরি হোক। কারণ একটি সচল শিল্পপ্রতিষ্ঠান সরকারের রাজস্ব, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতিতে ধারাবাহিক অবদান রাখতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হলো ভ্যাট। বর্তমানে প্রতি টন রডে প্রায় তিন হাজার ৪০০ টাকা ভ্যাটের যে কাঠামো রয়েছে, তার পরিবর্তে বিক্রয়মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হলে করের বোঝা কয়েক গুণ বেড়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, প্রতি টন রডের বিক্রয়মূল্য ৮০ হাজার টাকা ধরা হলে তার ১৫ শতাংশ দাঁড়ায় ১২ হাজার টাকা। যদিও প্রকৃত প্রদেয় ভ্যাট ইনপুট ট্যাক্স ক্রেডিট ও প্রযোজ্য আইনি বিধানের ওপর নির্ভর করবে, তবু এ ধরনের পরিবর্তনের সম্ভাব্য প্রভাব অত্যন্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। রডের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের বাড়ি নির্মাণের ব্যয় বাড়বে। একই সঙ্গে সরকারি অবকাঠামো প্রকল্পের নির্মাণ ব্যয়ও বেড়ে যেতে পারে। অর্থাৎ স্টিলশিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা শুধু শিল্পোদ্যোক্তাদের স্বার্থের বিষয় নয়; এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং সরকারের উন্নয়ন ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সংকটে স্টিল খাত, সক্ষমতার অর্ধেকে চলছে কারখানা

আপডেট সময় : ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬