ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

  • আপডেট সময় : ০৮:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নতুন মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে বাংলাদেশের তিনটি রপ্তানি আয়ের খাত—তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল। বিষয়টি নিয়ে এসব খাতের উদ্যোক্তারা দুশ্চিন্তায় পড়েছেন।

উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে মজুরি বাড়ানোর কারণে এখন পোশাক দাম বাড়িয়ে নেওয়ার জন্য দর-কষাকষির সময়। এমন সময়ে নতুন শুল্কের কথা বলে মার্কিন ক্রেতারা বাড়তি দাম দিতে চাইবে না। অন্যদিকে কোনো প্রতিযোগী দেশের শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে তারা এগিয়ে যাবে। এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। তাদের ওপর নতুন শুল্ক আরোপের কথা বলেনি যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি ৯০৫ কোটি ডলারের পণ্যের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, যা মোট রপ্তানি আয়ের ২০ শতাংশ।

যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক। এ ছাড়া জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল রপ্তানি প্রায় পৌনে ৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ২৫ নভেম্বর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে শুল্ক বসানোর প্রস্তাব করেছে। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হবে ১৮ শতাংশ। আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে হারটি ২০ শতাংশও হতে পারে।

ইউএসটিআরের প্রস্তাবের ওপর ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত দিতে পারবে বাংলাদেশ সরকার। আগামী ২৫ জানুয়ারি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনে শুনানির পর এই শুল্ক কার্যকর হবে। এখন দেখার বিষয়, কোন দেশের ওপর শুল্ক শেষ পর্যন্ত কত হারে আরোপ হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর আওতায় বিভিন্ন দেশের বিরুদ্ধে গত মার্চে দুটি বিষয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। তার একটি অতিরিক্ত উৎপাদন সক্ষমতা; অন্যটি জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার বিষয়ে। এর মধ্যে গত জুলাই মাসে জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই শুল্ক হয় ১০ শতাংশ।

জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ। নতুন করে যদি ১৮ শতাংশ শুল্ক আরোপ হয়, তাহলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ।

ইউএসটিআরের নথি অনুযায়ী, ২ হাজার ২০৭টি পণ্যে প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে চা, মসলা, শাকসবজি, ফল, ওষুধ, পাট ও হস্তশিল্প, কাঠজাত পণ্য ইত্যাদি। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসব পণ্য খুবই কম পরিমাণে রপ্তানি হয়। যেমন গত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি হয়েছে ১ কোটি ৬৭ লাখ ডলারের।

আমদানি বাড়ানোর পরও নতুন শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের এপ্রিলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক ঘোষণা করেন। বাংলাদেশের ক্ষেত্রে হারটি ছিল ৩৭ শতাংশ। এই শুল্ক কমাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও চুক্তি করে।

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি) সই করে।

ডোনাল্ড ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা দেশটির আদালত অবৈধ ঘোষণা করেছেন। বাংলাদেশের ওপর এই শুল্কহার সর্বশেষ দাঁড়িয়েছিল ১৯ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছরে প্রায় দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। প্রতিবছর (৫ বছরের জন্য) অন্তত ৭ লাখ মেট্রিক টন গম, এক বছরে সর্বোচ্চ ১২৫ কোটি ডলারের বা ২৬ লাখ মেট্রিক টন (যেটি কম) সয়াবিন ও সয়াজাত পণ্য ও তুলা কেনার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।

যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, গম, সয়াবীজ ও তুলা আমদানিও বেড়েছে। এতে গত অর্থবছরে বাংলাদেশের সার্বিক আমদানিতে প্রবৃদ্ধি না থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে প্রায় ৩২ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়েছে ৩৬০ কোটি ডলারের পণ্য।

দীর্ঘদিন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত। ১৬ বছর পর সেই অবস্থান বদলে গেছে। ভারতকে পেছনে ফেলে সেই জায়গা দখল করেছে যুক্তরাষ্ট্র।

অবশ্য মার্কিন তুলা থেকে তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত–সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো তা দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়াশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ এনে সর্বোচ্চ ১৮ শতাংশের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত

আপডেট সময় : ০৮:০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬