ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

যুক্তরাষ্ট্র উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চলতি সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন গুঞ্জন জোরালো হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সুদবিহীন সম্পদ স্বর্ণের দামে বড় পতন ঘটেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘গত সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর বিষয়ে একরকম নিশ্চিত। একই সময়ে, তেলের দাম নতুন করে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে।’সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা চলতি সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ ধরে নিচ্ছেন। গত সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে ছিল প্রায় ৬৭ শতাংশ।গোল্ডম্যান স্যাকস এবং এইচএসবিসি-র মতো শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এখন ধারণা করছে, আগামী মঙ্গল ও বুধবারের নীতি নির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ।অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৭৭০ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দামও সমান ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৮০ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আপডেট সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬