ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

  • আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮০ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠেছিল। পরে বুধবার তা কমে দাঁড়ায় ৬১৬ ডলার।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৩৩ দশমিক ৭ শতাংশ এবং ডিসেম্বরের মধ্যে তা বাড়ার সম্ভাবনা ৭৪ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত সম্পদ হিসেবে স্বর্ণের ভূমিকা থাকলেও সুদের হার বেশি থাকলে এর আকর্ষণ সাধারণত কমে যায়। কারণ স্বর্ণ কোনো সুদ বা আয় দেয় না।

ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (ওসিবিসি) মূল্যবান ধাতু কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন, বিনিময়-বাণিজ্যভিত্তিক তহবিল ও ফিউচারসে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়া, যুক্তরাষ্ট্রের আর্থিক বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ এবং সরকারি খাতের ধারাবাহিক স্বর্ণ কেনার কারণে এর দাম এখনও সমর্থন পাচ্ছে। তবে দামের নিম্নমুখী সমন্বয়ের ঝুঁকি রয়েছে।

অন্যান্য ধাতুর মধ্যে শুক্রবার স্পট রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ ডলারে এবং প্ল্যাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৮৪০ দশমিক ৭৮ ডলারে নেমেছে।

দেশের বাজারে যত
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএ/এন/জেএফ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

আপডেট সময় : ০৮:৩৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬