ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

  • আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যেই ১১০ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সৌদি আরবের অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর প্রভাবে মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ১১০.০৭ ডলারে দাঁড়ায়। এর আগে আগের দিনের লেনদেনে দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০.৭০ ডলারে পৌঁছেছিল। গত ২০ মে’র পর এটিই ছিল ব্রেন্টের সর্বোচ্চ দাম।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৩৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪.০৩ ডলারে পৌঁছেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

আপডেট সময় : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬