ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

  • আপডেট সময় : ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য প্রকাশিত হওয়ার পর ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর গুঞ্জন জোরালো হয়েছে। এর জেরে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৬ দশমিক ০৪ ডলারে নেমে আসে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২৮ দশমিক ৮০ ডলারে ঠেকেছে।

গেল আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি নাটকীয়ভাবে বেড়েছে। অন্যদিকে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। এটি দেশটির শ্রমবাজারে স্থিতিশীলতার বার্তা দিয়েছে। এতে করে চলতি মাসেই ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

বাজার বিশ্লেষক তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই পরিসংখ্যানের কারণে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। এখন আগামীতে মূল্যস্ফীতির দুর্বল প্রতিবেদন না এলে সেপ্টেম্বরেই সুদের হার বৃদ্ধি প্রায় নিশ্চিত।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯২ ডলার, প্ল্যাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৭৮৯ দশমিক ৬৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম

আপডেট সময় : ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬