ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি

  • আপডেট সময় : ০৭:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বিয়ে করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পিটস্টপ নামের একটি রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সাবেক এক সভাপতি।

জানা গেছে, রনির স্ত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী নিবাস কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

অন্যদিকে, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল করছেন। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিয়েতে উপস্থিত শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ও তার বাবার কোনও রাজনৈতিক পরিচয় নেই।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম রনি

আপডেট সময় : ০৭:১৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬