ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কমপক্ষে ২ বছর লাগবে

  • আপডেট সময় : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কমপক্ষে ২ বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, সংকট সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনোকিছুই ৬ মাস বা ১ বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এজন্য কমপক্ষে ২ বছর সময় লাগবে।

বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে সংকট সমাধানের চেষ্টা করছি। এ বিষয়ে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করছি না। গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধার সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে, যা কয়েকদিনের মধ্যে জানতে পারবেন।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি থাকবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। কয়লা এমন একটি সম্পদ যা আমাদের রয়েছে, আমরা কয়লাভিত্তিক বিষয়টিও খতিয়ে দেখছি। তাই জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কমপক্ষে ২ বছর লাগবে

আপডেট সময় : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬