ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই অর্জনকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে আর কখনও ফিরে আসতে দেয়া হবে না।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, আমরা ১৮ বছর অনেক আন্দোলনের পরে গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না।

দেশের অবকাঠামোগত ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় থাকায় দেশের কোনও ধর্ম বা দলের মানুষ ভালো থাকতে পারেনি। এখন মানুষের ভাগ্যোন্নয়নের সুযোগ এসেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল, কলেজ ও মাদরাসার মাধ্যমে উন্নত শিক্ষা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড সেল্টার’ প্রকল্প এবং মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

বাংলাদেশের মাটিতে আর কখনও ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬