ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশের কাছে ঐতিহাসিক হার, যা বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

  • আপডেট সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের দাবি উঠেছে। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে হতবাক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট কিংবদন্তি রিকি পন্টিং, মার্ক ওয়াহ ও ম্যাথিউ হেইডেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং এই হারকে ‘খুবই বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার টপ অর্ডারে পরিবর্তনের সময় এসেছে।

পন্টিং বলেন, তিনি সাধারণত দলে পরিবর্তনের পক্ষে নন। তবে অস্ট্রেলিয়ার বর্তমান টপ অর্ডার নিয়ে যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে। তার মতে, নতুন একজন ওপেনার এবং তিন নম্বরে নতুন কাউকে সুযোগ দিয়ে দলের পুনর্গঠন শুরু করা যেতে পারে। বাংলাদেশের কাছে হার হলে সেই পরিবর্তন আর এড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

মার্ক ওয়াহ আরও এক ধাপ এগিয়ে এই হারকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এর চেয়ে তিক্ত হার তিনি মনে করতে পারছেন না। বিশেষ করে বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ বোলার নাহিদ রানা ও শরিফুল ইসলাম না থাকা, র‌্যাঙ্কিংয়ের পার্থক্য এবং অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার বিষয়টি বিবেচনায় নিলে এই ফল আরও বড় অঘটন।

এদিকে ম্যাথিউ হেইডেনের পরামর্শ, ট্রাভিস হেডকে আবার পাঁচ নম্বরে ফিরিয়ে নেয়া যেতে পারে। তার মতে, ওপেনিং হেডের সেরা জায়গা নয়। পাঁচ নম্বরেই তিনি বেশি কার্যকর। একই সঙ্গে অ্যালেক্স ক্যারিকে পাঁচ নম্বরে ব্যাট করানো নিয়েও নিজের অস্বস্তির কথা জানান হেইডেন।

হেইডেনের মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট কাঠামোর দেশে এমন অনিশ্চিত পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। তবে নতুন খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে ম্যাচ-ফিট ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে, নাকি প্রতিভাবান তরুণদের; সেটিই এখন বড় প্রশ্ন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

বাংলাদেশের কাছে ঐতিহাসিক হার, যা বলছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা

আপডেট সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬