ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগে অনলাইনে আবেদনের সময় বাড়ল

  • আপডেট সময় : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিগুলোর ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে নিয়োগে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী চাকরিপ্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন। শুক্রবার (১৩ নভেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোর ৯ম ও ১০ম গ্রেডে প্রশাসন, অর্থ ও কারিগরি ক্যাডারের ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বর্ধিত করে ১৭ নভেম্বরের পরিবর্তে ৩০ নভেম্বর, ২০২৬ করা হলো।

এর আগে সম্প্রতি পেট্রোবাংলা ও এর আওতাধীন কোম্পানিগুলোয় বিভিন্ন ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৬টি ক্যাটাগরির মোট ৭৫৩টি পদে নিয়োগ দেয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগে কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাই নীতিমালা-২০২৩ (সংশোধিত-২০২৬) প্রকাশ করেছে পেট্রোবাংলা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগে অনলাইনে আবেদনের সময় বাড়ল

আপডেট সময় : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬