ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ

  • আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের বাজারে টানা অস্থিরতায় দিশেহারা সাধারণ মানুষ। মুরগি মাছ, ডিম ও সবজি সবকিছুর দামই আকাশছোঁয়া। জীবনযাত্রার ব্যয় বাড়ায় সংকটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। প্রায় প্রতিটি জিনিসের দামই চড়া। বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

ডজনপ্রতি ডিমের দাম এক সপ্তাহর বেশি সময় ধরে ১২০ থেকে ১৫০ টাকার ঘরে। ফলে পাতে ন্যূনতম আমিষ যোগাতে নিম্ন ও মধ্যবিত্তের রান্নাঘর হিমশিম খাচ্ছে। ডিম বিক্রেতারা জানান, গেল এক সপ্তাহ ধরে ডিমের দর বেশি। হালি ৫০টাকা, ডজন ১৫০টাকা। পাইকারি দর বেশি হওয়ায় খুচরাতেও বেশি দরে বিক্রি করতে হচ্ছে।

এক সবজি বিক্রেতা জানান, এখন মরিচের দাম কম। কেজি ১২০টাকায় বিক্রি করা হচ্ছে। টমেটো দেশের বাহির থেকে আমদানি করতে হয়, তাই দাম বেশি। ক্রেতারা জানান, সব সবজির দাম বেশি। কোনও কিছু নাগালের মধ্যে নেই। আয় সঙ্গে ব্যয়ের কোনও মিল পাচ্ছেন না।

মাছ মাংসের বাজারেও নেই স্বস্তির খবর। ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছও। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে আকারভেদে তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। ব্রয়লার মুরগির দাম ঠেকেছে ১৯০-২১০ টাকায়। মুরগী বিক্রেতারা জানান, এ সপ্তাহে মুরগীর সরবরাহ কম। এজন্য দাম বেশি। 

নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা ও তদারকির অভাবে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সবার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ

আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬