ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

  • আপডেট সময় : ০৯:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর পর রোববার (১৬ আগস্ট) সেই নতুন দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায়। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

তবে এক দিন পরই স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আবার দাম সমন্বয় করে বাজুস। ফলে ১৪ আগস্টের কমানো দাম বেশিক্ষণ কার্যকর থাকার সুযোগ পায়নি। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের স্বর্ণের দাম আগের নির্ধারিত দামের তুলনায় আবার ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে।

চলতি বছর দেশের বাজারে এ নিয়ে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৫২ দফায় দাম বাড়ানো হয়েছে, ৫১ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। অর্থাৎ বছরের এখন পর্যন্ত স্বর্ণের বাজারে একাধিকবার বড় ধরনের ওঠানামা দেখা গেছে।

এর আগের বছর ২০২৫ সালেও দেশের বাজারে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন করা হয়েছিল। ওই বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দামে সর্বশেষ পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দামও ৬২ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩২ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৩০ দফায় কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। তখন ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

আপডেট সময় : ০৯:২০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬