ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

গুলশানে ১০ দিনব্যাপী ‘সিফুড পার্টি’ আয়োজন করল ক্রাউন প্লাজা

  • আপডেট সময় : ০৯:১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গুলশানে ১০ দিনব্যাপী ‘সিফুড পার্টি’ আয়োজন করছে ক্রাউন প্লাজা

সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য রাজধানীর গুলশানে ১০ দিনব্যাপী ‘সিফুড পার্টি’ আয়োজন করেছে ‘ক্রাউন প্লাজা ঢাকা গুলশান’। আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে থাকছে লাইভ ফিশ গ্রিল, তাজা সুশি, ওয়েস্টার, মাসল, লবস্টার, কাঁকড়াসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার।

আয়োজকরা জানান, বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের খাবারের স্বাদ ও সামুদ্রিক খাবারের বৈচিত্র্য তুলে ধরতেই এই আয়োজন। বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন শ্রিম্প ককটেল, ফ্রেশ ওয়েস্টার ও মাসল, টুনা ও অক্টোপাস সালাদ, সিফুড বিস্ক, সল্ট-ক্রাস্টেড স্যামন, সিফুড পায়েইয়া, প্রন তেরিয়াকি ও ফ্রায়েড কালামারিসহ বিভিন্ন পদ।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে লাইভ ফিশ গ্রিল। অতিথিরা নিজেদের পছন্দমতো তাজা মাছ ও সামুদ্রিক খাবার বেছে নিয়ে শেফদের মাধ্যমে তা গ্রিল করিয়ে নিতে পারবেন।

এ ছাড়া বিশেষ পরিবেশনা হিসেবে থাকছে ক্র্যাব অ্যান্ড লবস্টার প্লাটার। এটি সরাসরি অতিথিদের টেবিলে পরিবেশন করবেন এক্সিকিউটিভ শেফ কাসেম।

বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে ডিনার কিংবা বিশেষ কোনও উদযাপন—বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে আয়োজনটি সাজানো হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

সিফুড পার্টির প্রাইম পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) নির্দিষ্ট কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ ছাড়। আয়োজনে জনপ্রতি খাবারের মূল্য ৭ হাজার ৯৯৯ টাকা (নেট)।

নির্দিষ্ট এমটিবি কার্ডধারীরা ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার উপভোগ করতে পারবেন। অর্থাৎ, চারজন একসঙ্গে ডিনার করলে একজনের মূল্যে চারজনের ডিনারের সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে চারজনের জন্য জনপ্রতি খরচ পড়বে ১ হাজার ৯৯৯ টাকা ৭৫ পয়সা (নেট)। এ ছাড়া নির্দিষ্ট অন্যান্য ব্যাংকের কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ ও ‘বাই ওয়ান গেট টু’ অফারও থাকছে।

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভিকে বলেন, ‘আমরা এমন সিফুড অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি, যা সাধারণ ডিনারের চেয়ে আলাদা এবং উৎসবের মতো মনে হবে। লাইভ গ্রিল ও তাজা সামুদ্রিক খাবার থেকে শুরু করে শেফের পরিবেশিত কাঁকড়া ও লবস্টার—অতিথিদের উপভোগের জন্য অনেক কিছুই থাকবে।’

তিনি আরও বলেন, প্রিয়জনদের সঙ্গে নিয়ে এসে খাবার উপভোগের পাশাপাশি আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য। সিফুডপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে চলবে এই ‘সিফুড পার্টি’। সামুদ্রিক খাবারের বৈচিত্র্য, লাইভ রান্নার অভিজ্ঞতা ও বিশেষ পরিবেশনার সমন্বয়ে আয়োজনটি রাজধানীর খাবারপ্রেমীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

গুলশানে ১০ দিনব্যাপী ‘সিফুড পার্টি’ আয়োজন করল ক্রাউন প্লাজা

আপডেট সময় : ০৯:১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬