ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে কমেছে কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধি

  • আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

কার্গো ভিলেজে বারবার অগ্নিকাণ্ড এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে ঢাকা কাস্টমস হাউজে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মো. মসিউর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় ঢাকা কাস্টমস হাউজের রাজস্ব আদায়, কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে কথা বলেন কমিশনার মো. মসিউর রহমান। তিনি জানান, গত অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে চার শতাংশ। তবে এ প্রবৃদ্ধি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ছয় শতাংশ পিছিয়ে রয়েছে।

কমিশনার বলেন, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে চলতি অর্থবছরে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে ঢাকা কাস্টমসের ৪৫৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া রাজস্ব আদায়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, কার্গো ভিলেজে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় স্ক্যানারসহ কাস্টমসের বিভিন্ন লজিস্টিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পণ্য খালাস ও কাস্টমসের অন্যান্য কার্যক্রমে ধীরগতি তৈরি হয়েছে এবং নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট এসব সমস্যা কাস্টমসের স্বাভাবিক কার্যক্রমকে প্রভাবিত করছে বলেও উল্লেখ করেন তিনি।

মো. মসিউর রহমান বলেন, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি ও অন্যান্য সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবও ঢাকা কাস্টমস হাউজের রাজস্ব আদায়ে পড়েছে বলে জানান কমিশনার। এর ফলে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় রাজস্ব সুরক্ষা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার। তিনি বলেন, কাস্টমস হাউজে পণ্য লিকেজ, চুরি কিংবা শুল্ক ফাঁকির কোনো ধরনের চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

রাজস্ব আদায় বাড়ানো, কাস্টমসের কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান মো. মসিউর রহমান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে কমেছে কাস্টমসের রাজস্ব প্রবৃদ্ধি

আপডেট সময় : ১০:২৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬