ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৩০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ আজকের বিনিময় হার টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা তেলের দাম প্রায় ১০৭ ডলার, যুক্তরাষ্ট্রের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আমির হামজার গাড়িবহরে সন্ত্রাসী হামলা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে সন্ত্রাসী হামলার দায়ে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। 

বিবৃতিতে তিনি বলেন, গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন। মুফতি আমির হামজা এমপিকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট-পাটকেল দিয়ে তার গাড়িবহরে পৈশাচিক হামলা চালায়। সন্ত্রাসীদের এ বর্বরোচিত হামলায় তিনি নিজে, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে এ ধরনের নগ্ন ও পরিকল্পিত হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তা সত্ত্বেও ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন যদি সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করত, তাহলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

আমির হামজার গাড়িবহরে সন্ত্রাসী হামলা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬