ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমন মৌসুমে ধান-চালের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

  • আপডেট সময় : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণে কৃষক প্রতিনিধিদের মতামত না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তারা কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধান-চালের ন্যায্য ও যৌক্তিক ক্রয়মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান, প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধান-চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কমপক্ষে ২ গুণ করতে হবে এবং তার যথাযথ বাস্তবায়ন কঠোর নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য রোধ এবং দুর্নীতির পথ বন্ধ করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, নারীপক্ষের শিরীন পারভিন হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক জোবাইদা নাসরীন ও অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ ২৯ জন বিশিষ্ট নাগরিক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

আমন মৌসুমে ধান-চালের ন্যায্যমূল্য নির্ধারণের দাবি ২৯ নাগরিকের

আপডেট সময় : ১০:৩৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬