ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

  • আপডেট সময় : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক। এভাবে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিরোধী দল নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।

তিনি অভিযোগ করেন, দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলের আরেক শীর্ষ নেতা ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেয়ার বিধান তৈরি করেছে বিএনপি। এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

অর্থের বিনিময়ে লুটেরাদের ফেরানোর চেষ্টা সরকারের ক্ষতির কারণ হবে: এবি পার্টি চেয়ারম্যান

আপডেট সময় : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬