ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ

  • আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ রোধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞ (সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগবিশেষজ্ঞ ও আইনবিদ) সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর চলতি মাসের শুরুতে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ফয়সাল দস্তগীর প্রথম আলোকে বলেন, কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্তবয়স্করা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ-উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনেকের ক্ষেত্রে দৃষ্টিশক্তিসহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে এক গবেষণায় এসেছে। অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১৬ বছরের নিচে যাদের বয়স, অপ্রাপ্তবয়স্করা সামাজিকমাধ্যম ব্যবহার করতে পারে না। মূলত এসব দিক উল্লেখ করে জনস্বার্থে রিটটি করা হয়।

অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠন করে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুলে জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী ফয়সাল দস্তগীর।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ

আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬