ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

  • আপডেট সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে এ তথ্য জানান তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সাঙ্গে আলোচনার যৌক্তিকতা নেই। তারপরও বৃহত্তর স্বার্থে সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশগ্রহণ করবে মালিক সমিতি। ওই দিন দেয়া হবে লিখিত প্রস্তাব।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, বন্ধ কারখানাগুলোতো আনুমানিক ৩ লাখ শ্রমিক করজ করতেন। এমন পরিস্থিতি চলমান থাকলে আগামীকাল ১৫ নভেম্বর থেকে আরও বহু কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাবে। বিদেশি আয়ে ভাটা পড়বে।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

আপডেট সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬