ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১১ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার

  • আপডেট সময় : ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চলতি বছরের অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৭৭ কোটি ১০ লাখ টাকা। গত বছরের অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৮ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসাবে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ১১ দিনে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৭৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার।

অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১১ দিনে রেমিট্যান্স এলো ১১৬ কোটি ডলার

আপডেট সময় : ০৭:৫৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬