ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৩০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ আজকের বিনিময় হার টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা তেলের দাম প্রায় ১০৭ ডলার, যুক্তরাষ্ট্রের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি

  • আপডেট সময় : ০৯:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই তারা বেশি দামে কিনছেন। যদিও, কোম্পানিগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংকটে বেড়েছে এলপিজির কাঁচামালের দাম ও জাহাজ ভাড়া। এতে সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে।

দেশের চাহিদার মোট এলপিজির ৮০ শতাংশই ব্যবহার হয় রান্নার কাজে। বাসা বাড়িতে পাইপলাইনে গ্যাস সংকটে আরও বেড়েছে এলপিজির চাহিদা।

সেপ্টেম্বরের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির ঘোষিত ১২ কেজি এলপিজির দাম ১৫৮৫ টাকা হলেও, বাজারে বিক্রি হচ্ছে ২১০০ টাকারও বেশি দরে। অর্থাৎ, বাড়তি প্রায় ৬০০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

এলপিজি ডিলাররা বলছেন, চলতি মাসে বসুন্ধরা, সান, ডেল্টা, আইগ্যাস, জি-গ্যাস নতুন করে এলপিজি সিলিন্ডারের অর্ডার নিচ্ছে না। ওমেরা ও ফ্রেশ কোম্পানি এলপিজির অর্ডার নিলেও, সরবরাহ করতে সময় নিচ্ছে ৩ থেকে ৭ দিন পর্যন্ত। এতে নিয়মিত চাহিদার চেয়ে ৩০ শতাংশ সরবরাহ ঘাটতি থেকে যাচ্ছে।

মেঘনা ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটে এলপিজির আমদানি খরচ বেড়ে গেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় দ্বিগুণের বেশি বেড়েছে জাহাজের ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ।’

বিশ্লেষকরা বলছেন, দেশের বাজার স্বাভাবিক করতে হলে, বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান জরুরি। তবে, অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে নিয়মিত বাজার ও মিল পর্যায়ে তদারকির তাগিদ তাদের।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৩০০ কোটি টাকার প্রকল্প

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি

আপডেট সময় : ০৯:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬