ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সরকারের সমালোচনা বিরোধী দল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

  • আপডেট সময় : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সরকারের অবশ্যই সমালোচনা বিরোধী দল করবে, কিন্তু সেটা যৌক্তিক সমালোচনা হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা গ্যাস এবং বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব? বিরোধী দল একটা পরামর্শ দিন। আপনারা তো পার্লামেন্টের মধ্যে আছেন, আপনারা সেখানে বলছেন না কেন? অন্তত একটা প্ল্যানিং দিতে পারেন, একটা পরিকল্পনা আপনারা দিতে পারেন যে আপনারা এই এই কাজগুলো করুন। কই, এটা তো শুনলাম না! বিরোধী দলের কারো কাছ থেকে আমরা এটা শুনলাম না, শুধু কর্মসূচির কথাই শুনছি।

তিনি বলেন, গণতন্ত্রে কর্মসূচি থাকবে। বিরোধী দলের কর্মসূচি থাকবে, পার্লামেন্টেও কথা বলবেন, পার্লামেন্টের বাইরেও কথা বলবেন- এতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে- আপনারা অতীতের পুনরাবৃত্তি করলে সেটা কিন্তু অতীতের সংস্কৃতির দিকেই যাবে, অন্ধকার কিন্তু ঘনিয়ে আসবে।

দেশে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে, সেটা তো সরকারের নিজস্ব কোনো কারণে হয়েছে তা তো নয়। এখন গ্লোবাল যুদ্ধ- আমেরিকা-ইরান যুদ্ধ করছে, সেটার দায় কি বাংলাদেশের সরকারের? ‘হরমুজ প্রণালী’ দিয়ে প্রায় অধিকাংশ জ্বালানির জাহাজ আসে, কিন্তু ভয়ে এখন জাহাজগুলো ওদিক দিয়ে আর আসছে না। এই কারণে আমাদের প্রয়োজনীয় যে জ্বালানি, সে জ্বালানি আনা যাচ্ছে না। এজন্য আমাদের ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো, আমাদের কলকারখানাগুলো চালানো কষ্টকর হচ্ছে এবং আমাদের বাড়িতে বাড়িতে চুলা জ্বালাতেও কষ্ট হচ্ছে, রান্নাতেও কষ্ট হচ্ছে। কিন্তু বিরোধী দল একটা বিকল্প পথ দেখিয়ে দিন যে কীভাবে এটা নিরসন করা যায়। কিন্তু পরিকল্পিতভাবে একটা অচল অবস্থা তৈরি করা, অচলায়তন তৈরি করা- এটা আমার মনে হয় ঠিক নয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

সরকারের সমালোচনা বিরোধী দল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

আপডেট সময় : ১০:০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬