ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মার্কিন ডিএফসি তহবিলে যুক্ত হলো বাংলাদেশ, ঋণ, বিনিয়োগসহ মিলবে যেসব সুবিধা

  • আপডেট সময় : ১০:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে এখন থেকে সংস্থাটির কাছ থেকে ঋণ, বিনিয়োগ ও প্রকল্প সহায়তাসহ বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবে দেশ।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে। সংস্থাটির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর ফলে সরকারি উন্নয়ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি খাতেও অর্থায়নের নতুন পথ খুলেছে। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ডিএফসির সহায়তা নিতে পারবে বাংলাদেশ।

ডিএফসি থেকে সর্বোচ্চ ২৫ বছরের জন্য সরাসরি ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ এবং মূলধন-ঘাটতি মোকাবিলায় ঋণ ও বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া মুদ্রাবিনিময়ের অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বিমা সুরক্ষা এবং ঋণ পরিশোধের গ্যারান্টিও দিতে পারে সংস্থাটি।

ডিএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং তহবিল সংকটে থাকা বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নের সুযোগ বাড়বে। এতে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান শক্তিশালী হবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অর্থনৈতিক চাপের সময়ে অর্থায়নের নতুন উৎস পাওয়া গেল। ডিএফসি থেকে সরাসরি বড় অঙ্কের ঋণ বা বিনিয়োগ না পেলেও প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষা ও গ্যারান্টি অন্য উৎস থেকে বড় ঋণ বা বিনিয়োগ পাওয়ার পথ সহজ করবে। এতে ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঋণঝুঁকি তুলনামূলক কম মনে হবে। পাশাপাশি ঋণের মেয়াদ বাড়ানো ও সুদ কমানোর বিষয়ে দর-কষাকষির সুযোগ তৈরি হবে।

ডিএফসি কী

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়ন এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সংস্থাটি বিনিয়োগে সহায়তা করে।

মার্কিন করদাতাদের অর্থের বিপরীতে ভালো মুনাফা নিশ্চিত করা, মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা ডিএফসির অন্যতম লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে এর কার্যক্রম সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়। বর্তমানে ১৯২টি দেশ ডিএফসির অর্থায়নের জন্য যোগ্য। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।

যেসব খাতে বিনিয়োগ করে ডিএফসি

মোটাদাগে সাতটি খাতে বিনিয়োগ করে সংস্থাটি। এগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবা।

এসব খাতে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রভাব রয়েছে—এমন প্রকল্পে অর্থায়ন করে ডিএফসি। এখন থেকে বাংলাদেশও এসব খাতের প্রকল্প বাস্তবায়নে সংস্থাটির কাছে অর্থায়নের আবেদন করতে পারবে।

ডিএফসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সংস্থাটি বিভিন্ন দেশে ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। এ ছাড়া অর্থায়নের ঝুঁকি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে।

অর্থায়ন পেতে যেসব যোগ্যতা লাগবে

ডিএফসি সাধারণত এমন প্রকল্পে অর্থায়ন করে, যেগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ার পাশাপাশি উন্নয়নমূলক প্রভাব তৈরি করতে সক্ষম। তবে অর্থায়ন পেতে হলে প্রকল্প বা প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পূরণ করতে হয়।

  • প্রথমত, প্রকল্প বা ব্যবসাটি ডিএফসির কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত কোনো দেশে অবস্থিত হতে হবে। বাংলাদেশ এখন এ তালিকায় থাকায় দেশটির প্রকল্পগুলো আবেদন করার সুযোগ পাবে।

দ্বিতীয়ত, প্রকল্পকে ডিএফসির পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে চলতে হবে। পরিবেশ সুরক্ষা, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্পটি সংশ্লিষ্ট দেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করছে কি না, তা বিবেচনা করা হবে।

তৃতীয়ত, প্রকল্পটি ডিএফসির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দরিদ্র ও সংঘাতপ্রবণ অঞ্চলের উন্নয়নেও গুরুত্ব দেয় সংস্থাটি।

চতুর্থত, প্রকল্পের উদ্যোক্তা বা ব্যবস্থাপনা দলের সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একই ধরনের বা কাছাকাছি ব্যবসায় সাম্প্রতিক সফলতার প্রমাণ এবং আর্থিক বিবরণীর মাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরতে হবে।

পঞ্চমত, বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থায়ন পাওয়ার চেষ্টা থাকতে হবে। কারণ, ডিএফসি বেসরকারি খাতের ঋণদাতাদের সঙ্গে প্রতিযোগিতা করে না; বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করে। যেসব প্রকল্প প্রয়োজনীয় অর্থায়ন পেতে বেসরকারি উৎসের ওপর নির্ভর করতে পারছে না, সেসব প্রকল্পে সহায়তা করাই সংস্থাটির অন্যতম উদ্দেশ্য।

সব মিলিয়ে, ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি উন্নয়ন প্রকল্প ও বেসরকারি বিনিয়োগের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে ঋণের গ্যারান্টি ও বিমা সুরক্ষার সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক উৎস থেকে বড় অঙ্কের অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মার্কিন ডিএফসি তহবিলে যুক্ত হলো বাংলাদেশ, ঋণ, বিনিয়োগসহ মিলবে যেসব সুবিধা

আপডেট সময় : ১০:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬