ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

মাদকের বিস্তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছে সরকার: পর্যটনমন্ত্রী 

  • আপডেট সময় : ১১:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমরা এখন গ্যাস, বিদ্যুৎ, আইন শৃঙ্খলার সংকটে আছি। দেশের প্রতিটি অঞ্চলে মাদকের বিস্তার রয়েছে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক সংকট থেকে পরিত্রাণ পেতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশে সুশাসনের সফলতা আসবে না।

যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প চেয়েছে তাদের বোয়িং ব্যবহার করতে। আমরা কিনছি, লিজ নিব। এছাড়াও ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি থেকে এয়ার বাস কিনব। আমাদের সবকিছুই বাড়াব, দেশটাকে উন্নত করব।

ময়মনসিংহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকির লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সাংসদ সদস্য, জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

মাদকের বিস্তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছে সরকার: পর্যটনমন্ত্রী 

আপডেট সময় : ১১:১৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬