ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৮ মাসে অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলারের বেশি

  • আপডেট সময় : ১০:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় গত আট মাসে বাংলাদেশের অতিরিক্ত আট বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সময়ে সরকার জ্বালানি খাতে ৪.১২ বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে বলে জানান তিনি।গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটরিয়ামে তৈরি পোশাক খাতের ‘ইএসজি প্ল্যাটফর্ম’ বা ইএসজি ড্যাশবোর্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।

ড. তিতুমীর বলেন, ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের অভাব—এই তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছে সরকার।তাঁর দাবি, আগের সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণের বাইরে ছিল। এদের প্রায় ৬০ শতাংশ নারী।বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা।

এগুলো হলো নীতির ধারাবাহিকতা, ব্যবসাবান্ধব পরিবেশ, অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা।তিনি বলেন, পাঁচ বছরের জন্য করনীতির ধারাবাহিকতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাকে সহায়তা দিতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের ঋণের সুদের হার ৭ শতাংশ, যা মূল্যস্ফীতির হারের চেয়ে কম বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে সুদের হার আরো কমবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।জ্বালানিসংকট মোকাবেলায় মাতারবাড়ীকে জ্বালানি হাব হিসেবে গড়ে তোলা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা জানান ড. তিতুমীর।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৭ শতাংশ হওয়ার কথা উল্লেখ করে ড. তিতুমীর বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তুতির জন্য বাড়তি সময় চাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। ২০২৯ সালের মধ্যে এ প্রক্রিয়ায় অগ্রগতি হবে বলে তিনি আশা করেন। ট্রিলিয়ন ডলার অর্থনীতি সুষ্ঠু ও স্থিতিশীল সংসদীয় গণতন্ত্র গড়ে তুলতে : রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলারট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে সমঝোতা, বিভেদ দূরীকরণ এবং একটি সুষ্ঠু ও স্থিতিশীল সংসদীয় গণতন্ত্র গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। তিনি জোর দিয়ে বলেন যে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, ট্রিলিয়ন ডলার অর্থনীতির উচ্চাকাঙ্ক্ষা পূরণ এবং বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল সংসদীয় গণতন্ত্র গড়ে তুলতে হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ অতীতে আরো বড় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে এবং তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে দেশটি অভ্যন্তরীণ কিংবা ভূ-রাজনৈতিক সংকট থেকে উদ্ভূত বর্তমান প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করতে পারবে।তিনি বাণিজ্য প্রবেশাধিকার সুরক্ষিত করা, নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, পণ্য ও বাজারের বৈচিত্র্যকরণ এবং সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে সমর্থন করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।৩২৬ কারখানার তথ্য, আরো অংশগ্রহণ চায় বিজিএমইএঅনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এ পর্যন্ত ৩২৬টি কারখানা ইএসজি প্ল্যাটফর্মে তথ্য দিয়েছে। তবে শিল্প খাতের জন্য এই অংশগ্রহণ যথেষ্ট নয়। শিগগিরই সদস্য কারখানাগুলোর জন্য প্ল্যাটফর্মে তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হবে। প্রয়োজনে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে কাজ করবে।বিজিএমইএ পরিচালক ও প্ল্যাটফর্মটির মূল উদ্যোক্তা শেখ হোসেন মোহাম্মদ মুস্তাফিজ বলেন, ২০১৯ সালে শুরু হওয়া এ উদ্যোগের লক্ষ্য পোশাকশিল্পকে শুধু কমপ্লায়েন্সের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্পে রূপান্তর করা।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ কমপ্লায়েন্স থেকে টেকসই উৎপাদনব্যবস্থায় রূপান্তরের ওপর জোর দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইজিডির গবেষণা পরিচালক অধ্যাপক মুন্সি সোলায়মান সব সদস্য কারখানাকে প্ল্যাটফর্মের আওতায় আনার আহবান জানান।ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান। প্ল্যাটফর্মটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকায় ডেনমার্ক দূতাবাস। কারিগরি সহযোগিতায় রয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি)। অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান ও পরিচালক নাফিস উদ দৌলাসহ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৮ মাসে অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলারের বেশি

আপডেট সময় : ১০:৩১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬