ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

  • আপডেট সময় : ০৫:৫৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ সামান্য কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ অক্টোবর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই প্রবাসীরা ১০৯ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৫:৫৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬