ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা 

  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারধারীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম আওলাদ হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও সিবিও নাসিম সিকান্দারসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকসানের হিসাব নিয়ে আলোচনা হয়। সভায় ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা 

আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬