ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

  • আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের অপেক্ষায় আপাতত সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে নতুন সিদ্ধান্ত এই তথ্যের ওপরই অনেকাংশে নির্ভর করছে। এসবের ফলে মূল্যবান ধাতুর বাজার এখন কিছুটা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্ব) বাংলাদেশ সময় বিকেল ৪টা ০৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

উইজডমট্রি-র পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বৃহস্পতিবার বড় ধরনের পতনের পর স্বর্ণের দাম এখন কিছুটা বাড়ছে। বর্তমানে এই ধাতুটি অবমূল্যায়িত অবস্থায় রয়েছে।

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরুর শঙ্কায় জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এতে করে উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এসবের প্রভাবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বর্ণের দাম ৩ শতাংশ কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫১৪ ডলারে নেমেছে, আর প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩ দশমিক ৬৯ ডলারে উঠেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬