ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

  • আপডেট সময় : ০১:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডলারের দরপতনের কারণে মূল্যবান এই ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। তবে সপ্তাহজুড়ে দাম কমেছে ০.২ শতাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৫ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

এদিকে, গত পাঁচ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সপ্তাহভিত্তিক দরপতনের পথে রয়েছে মার্কিন ডলার। ডলারের দাম কমলে অন্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে স্বর্ণের চাহিদা ও দামে ইতিবাচক প্রভাব পড়ে।সুদের হার নিয়ে অনিশ্চয়তাফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তিশালী অবস্থান নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তবে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হবে কি না, কিংবা কখন বাড়ানো হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি।

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক অনুষ্ঠানে ফেডপ্রধানের বক্তব্যে মুদ্রানীতি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। এতে অক্টোবরে সুদের হার অপরিবর্তিত রাখার বিষয়ে বাজারের প্রত্যাশা বহাল রয়েছে। ফলে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করছেন অধিকাংশ লেনদেনকারী। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯১ শতাংশ ধরে মূল্য নির্ধারণ করছেন তারা।মূল্যস্ফীতির চাপেও নজর বিনিয়োগকারীদেরবৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্য গত সাড়ে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এর আগে বুধবার প্রকাশিত ভোক্তা মূল্যসংক্রান্ত প্রতিবেদনেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতির গতি বাড়ার তথ্য উঠে আসে। এতে জ্বালানির বাইরেও মূল্যস্ফীতির চাপ বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্ত স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

এদিকে, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষকেরা এক প্রতিবেদনে বলেছেন, বন্ডের মুনাফা ও মার্কিন ডলারের দর কমলে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের ওপরে উঠতে পারে।অন্যদিকে, ভারতের কয়েকটি বড় মিউচুয়াল ফান্ড বৃহস্পতিবার রাতে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বড় অঙ্কের নতুন বিনিয়োগ গ্রহণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?

আপডেট সময় : ০১:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬