ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

  • আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান, মর্যাদা ও নিজ নিজ দেশের স্বার্থের ভিত্তিতে গড়ে উঠবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বুধবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ কোনো দেশকে উপেক্ষা করতে চায় না। তবে দেশের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের স্বার্থই অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। সেই নীতির আলোকে বাংলাদেশের জন্য যে দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, সেভাবেই সম্পর্ক এগিয়ে নেয়া হবে।

গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত বিভিন্ন নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে চিফ হুইপ বলেন, দীর্ঘ সময় ধরে যারা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে এবং গুম-খুনের মতো গুরুতর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকেই বর্তমানে ভারতে পালিয়ে অবস্থান করছে।

নুরুল ইসলাম মনি বলেন, যারা দেশে অপরাধ করেছে, তারা যেন কোনোভাবেই অন্য দেশে আশ্রয়ের সুযোগ না পায়। এ বিষয়ে ভারতের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। অপরাধীদের আশ্রয় না দেয়ার বিষয়টি দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও আস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন? এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন। সফরের জন্য অন্য কোনো পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেয়া হলে বাংলাদেশ সেই অনুযায়ী চলবে না। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার ও রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬