ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন

  • আপডেট সময় : ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংকিং ও শেয়ারবাজারের কার্যক্রম।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি দপ্তর ও ব্যাংকে ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।এর পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে। একইভাবে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংকও পাঁচ দিন বন্ধ থাকবে।

এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। অন্যদিকে, দুর্গাপূজার ছুটি সমন্বয় করে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন

আপডেট সময় : ০৮:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬