ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • আপডেট সময় : ০৮:১৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ বন্দরে দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছে।

অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় : ০৮:১৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬