ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮

  • আপডেট সময় : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩২ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে এক লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহে ৫৯ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১২০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৪৭ জন, বরিশালে ৯৫ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।

চলতি বছরে মোট এক লাখ ৭৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৯৭৮

আপডেট সময় : ১১:৪৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬