ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাকার বিপরীতে ডলার-ইউরোসহ কোন মুদ্রার আজ কত দাম

  • আপডেট সময় : ১২:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের মুদ্রাবাজারে বিদেশি মুদ্রার লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যের সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বৈদেশিক মুদ্রার বিনিময় হারে ওঠানামা দেখা যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের মুদ্রাবাজারেও।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, আজ ডলারের দাম কিছুটা কমেছে। প্রতি ডলারের গড় দাম দাঁড়িয়েছে ১২২ টাকা ৭৪ পয়সা। ডলারের ক্রয়মূল্য ১২২ টাকা ৭০ পয়সা এবং বিক্রয়মূল্য ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ বেশির ভাগ বিদেশি মুদ্রার দাম কমেছে। ইউরোর ক্রয়মূল্য ১৪০ টাকা ৮৯ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪০ টাকা ৯৭ পয়সা। পাউন্ডের ক্রয়মূল্য ১৬৪ টাকা ৩৩ পয়সা এবং বিক্রয়মূল্য ১৬৪ টাকা ৪৪ পয়সা।

চীনা ইউয়ানের ক্রয়মূল্য ১৮ টাকা ৩২ পয়সা এবং বিক্রয়মূল্য ১৮ টাকা ৩৩ পয়সা। অস্ট্রেলীয় ডলারের ক্রয়মূল্য ৮৭ টাকা ৩২ পয়সা এবং বিক্রয়মূল্য ৮৭ টাকা ৪১ পয়সা। সিঙ্গাপুরি ডলারের ক্রয়মূল্য ৯৬ টাকা ১২ পয়সা এবং বিক্রয়মূল্য ৯৬ টাকা ২২ পয়সা।

অন্যদিকে, ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি রুপির ক্রয় ও বিক্রয়মূল্য ১ টাকা ২৭ পয়সা এবং প্রতি ইয়েনের ক্রয় ও বিক্রয়মূল্য ৭৮ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের তুলনায় খোলাবাজারে সাধারণত কিছুটা বেশি দামে বিদেশি মুদ্রা কেনাবেচা হয়। বিনিময় হারের এই ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও পরিবর্তিত হয়। বিশেষ করে আমদানি ব্যয় ও বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

টাকার বিপরীতে ডলার-ইউরোসহ কোন মুদ্রার আজ কত দাম

আপডেট সময় : ১২:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬