ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ

  • আপডেট সময় : ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বাড়িয়ে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ আগস্ট) তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালায় প্রকৃত কৃষক শনাক্তে ‘কৃষক কার্ড’ ও কর্মকর্তাদের প্রত্যয়ন চালুর পাশাপাশি বাধ্যতামূলক পাশ বইয়ের নিয়ম বাতিল করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দলগতভাবে এবং ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ রাখা হয়েছে। নারী ও প্রান্তিক কৃষকেরা বিকল্প জামানতের মাধ্যমে ঋণ নিতে পারবেন।

এ ছাড়া চুক্তিভিত্তিক চাষাবাদে ঋণ পাওয়া আরও সহজ করা হয়েছে। ব্যাংকের কৃষি ঋণ বিতরণ সঠিকভাবে হচ্ছে কি না, তা অনলাইনের মাধ্যমে তদারকির জন্য চালু করা হয়েছে নতুন একটি সফটওয়্যার।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

চলতি অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ

আপডেট সময় : ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬