ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

  • আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির। ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং সেই ঋণের সুদ পরিশোধের বাড়তি ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটিতে। তবে ফ্রান্সের মতো তাৎক্ষণিক সংকটে পড়ার আশঙ্কা নেই যুক্তরাষ্ট্রের, বলছে সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণ।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধি ঘিরে বিক্ষোভের মধ্যে দেশটির সরকারি অর্থব্যবস্থার দুর্বলতাও সামনে এসেছে। সামর্থ্যের চেয়ে বেশি ব্যয় করায় দেশটির ঋণের বোঝা বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপও বাড়ছে। অন্যদিকে কর বাড়ানো কিংবা সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ রাজনৈতিকভাবে অজনপ্রিয় হতে পারে।

সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ একই ধরনের চাপে রয়েছে। যুক্তরাজ্যও এর মধ্যে রয়েছে। তবে ফ্রান্সের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির কাঠামো আলাদা। ফলে দুই দেশের পরিস্থিতির মধ্যে মিল থাকলেও যুক্তরাষ্ট্রের সামনে অবিলম্বে ফ্রান্সের মতো সংকটে পড়ার আশঙ্কা নেই।

ঋণের বোঝা ও সুদ পরিশোধের চাপ: 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জি৭ জোটভুক্ত দেশগুলোর ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের গড় সুদের হার এক শতাংশীয় পয়েন্টের বেশি বেড়েছে। গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, সুদের হার প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ নাগাদ জি৭ দেশগুলোর সম্মিলিত সরকারি ঋণ তাদের মোট অর্থনৈতিক উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি।

ফ্রান্সের সরকারি ঋণ দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ১১৯ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত লক্ষ্যমাত্রার দ্বিগুণ। দেশটির বার্ষিক বাজেট ঘাটতিও মোট দেশজ উৎপাদনের ৫ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের চিত্রও উদ্বেগজনক। সিএনএনের প্রতিবেদনে দেশটির সরকারি ঋণের পরিমাণ প্রায় ৩২ ট্রিলিয়ন ডলার বলা হয়েছে, যা দেশটির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের কাছাকাছি। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাজেট ঘাটতি প্রায় ২ ট্রিলিয়ন ডলার, যা মোট দেশজ উৎপাদনের ৬ শতাংশের বেশি।

সবচেয়ে বড় চাপ তৈরি করছে ঋণের সুদ। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের সুদ পরিশোধের বার্ষিক ব্যয় ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটির মোট কেন্দ্রীয় বাজেটের প্রায় ১৪ শতাংশ। অর্থাৎ, কর থেকে পাওয়া প্রতি সাত ডলারের প্রায় এক ডলারই ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে।

কেন্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক নীতিবিষয়ক অধ্যাপক পিটার টেলর গুবি বলেছেন, ইউরোপে সরকারি ঋণের বন্ডবাজার ও ঋণের সুদের হার নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। এ সমস্যা উপেক্ষা করলে গুরুতর সংকট তৈরি হতে পারে।

তবে বিশ্লেষণ অনুযায়ী, ফ্রান্সের মতো বিশাল সামাজিক নিরাপত্তাব্যবস্থায় যুক্তরাষ্ট্রের ব্যয় তুলনামূলক কম। এ ছাড়া দেশ দুটির অর্থনৈতিক কাঠামোর পার্থক্য রয়েছে। তাই তাৎক্ষণিকভাবে ফ্রান্সের মতো সংকটের আশঙ্কা না থাকলেও ঋণ বৃদ্ধি ও সুদ পরিশোধের ব্যয় যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ

আপডেট সময় : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬