ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউয়ানের দরবৃদ্ধি নিয়ন্ত্রণে ডলারের আমানতে সুদ বাড়াচ্ছে চীনা ব্যাংক

  • আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডলারে আমানতের সুদের হার দ্রুত বাড়াচ্ছে চীনের বেশ কয়েকটি ব্যাংক। কোনো কোনো ক্ষেত্রে এ হার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর সুদের হারকেও ছাড়িয়ে যাচ্ছে। ব্যাংকারদের মতে, এ উদ্যোগে ব্যাংকগুলোতে ডলারের আমানত বাড়ছে। একই সঙ্গে ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের টানা দরবৃদ্ধির গতিও কমে আসতে পারে। সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের আমানতে সুদের হার বাড়লে সঞ্চয়কারী ও রপ্তানিকারকরা কম সুদের ইউয়ানের পরিবর্তে ডলারে অর্থ জমা রাখতে উৎসাহিত হন। এতে ডলার বিক্রি করে ইউয়ান কেনার প্রবণতা কমতে পারে। 

রাষ্ট্রায়ত্ত, যৌথ মালিকানাধীন ও বিদেশি ব্যাংকসহ ছয়টির বেশি ব্যাংক সম্প্রতি ডলারের আমানতে সুদের হার বাড়িয়েছে। ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী, এসব ব্যাংকের সুদের হার অন্তত ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকাররা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা পরিচয় প্রকাশ করতে চাননি।

চীনে কয়েক মাস ধরেই ডলারের আমানতে সুদের হার বাড়ানোর প্রবণতা চলছে। তবে সাম্প্রতিক পদক্ষেপগুলোতে এ প্রবণতা আরও গতি পেয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ডলারের সুদের হারের ওপর কার্যত থাকা সীমাবদ্ধতা উঠে যাওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ইউয়ানের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ন্ত্রণে প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবেও বিষয়টিকে দেখা হচ্ছে।

তবে নীতিনির্ধারকদের নির্দেশেই ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এ ধরনের সুদের হারের বিষয়ে অনানুষ্ঠানিক নির্দেশনা দিয়ে থাকে। এ বিষয়ে মন্তব্য জানতে ফ্যাক্স পাঠানো হলেও কেন্দ্রীয় ব্যাংক কোনো জবাব দেয়নি।

ইউয়ানের দরবৃদ্ধি নিয়ন্ত্রণে চীনের সাম্প্রতিক সময়ের অন্যতম জোরালো উদ্যোগের মধ্যে ব্যাংকগুলোর এ পদক্ষেপ এসেছে। ২০২৫ সালের শুরু থেকে ডলারের বিপরীতে ইউয়ানের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। এতে রপ্তানিকারকদের মুনাফার ওপর চাপ তৈরি হয়েছে। গত মঙ্গলবার পিবিওসি ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের বাধ্যবাধকতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা বলেন, বর্তমান বিনিময় হার রপ্তানিকারকদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। তার দেয়া তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ওই ব্যাংকে ডলারের আমানতের সুদের হার প্রায় ৮০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। অক্টোবরের শেষ দিকে এ হার সর্বোচ্চ ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। এটি ২০২৩ সালের পর সর্বোচ্চ। অন্যদিকে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে ডলারের আমানতে সুদের হার প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।

ওই কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রাকে ইউয়ানে রূপান্তর করার চাপ এড়াতে ব্যাংকগুলো কিছুটা সহায়তা করতে পারে।

দুটি পৃথক ব্যাংকের কর্মকর্তারাও জানিয়েছেন, ডলারে বেশি সুদ পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে রপ্তানিকারক ও সাধারণ গ্রাহকেরা ডলারে আমানত রাখছেন।

গত সেপ্টেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনা ব্যাংকগুলো তাদের হাতে থাকা ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ড কিনছে। এর মাধ্যমে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ কৌশলে পরিবর্তন এনেছে। একটি যৌথ মালিকানাধীন ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান এখনো মার্কিন ট্রেজারি বন্ড কিনছে।

সরাসরি সুদের হার সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মাত্র দুই সপ্তাহের মধ্যে দুই দফায় ডলারের আমানতের সুদের হার বাড়িয়েছে। বর্তমানে ৫০ হাজার ডলারের বেশি আমানতের ক্ষেত্রে এক বছর মেয়াদি সুদের হার ৪ শতাংশ ছাড়িয়েছে। এতে ব্যাংকটিতে ডলারের আমানত বাড়ছে।

কয়েক মাস আগের তুলনায় এ হার প্রায় ১২০ বেসিস পয়েন্ট বেশি। সে সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২০২৩ সালে নির্ধারিত ২ দশমিক ৮ শতাংশের সীমা ছাড়িয়ে ডলারের আমানতে সুদের হার বাড়াতে শুরু করেছিল।

অন্যদিকে, একই সময়ে চীনা ব্যাংকগুলো ইউয়ানের আমানতের সুদের হার বারবার কমিয়েছে। ব্যাংকগুলোর মুনাফার ওপর চাপ কমানো এবং মানুষের ব্যয় বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দেশটির বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে ইউয়ানের আমানতের সুদের হার নেমে এসেছে মাত্র শূন্য দশমিক ৯৫ শতাংশে।

আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাদের সবচেয়ে ভালো ঋণমানের গ্রাহকদের ডলারের আমানতে যুক্তরাষ্ট্রের সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সমান সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে এ হার ৩ দশমিক ৯৭ শতাংশ। ওই ব্যাংকের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া কয়েকটি বিদেশি ব্যাংকও ডলারের আমানতে ৪ শতাংশের বেশি সুদ দিচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

ডলার ধরে রাখতে সুদের হার বাড়ানোর উদ্যোগ

ব্যাংকাররা জানিয়েছেন, সুদের হার বাড়ানোর পেছনে নির্দিষ্ট কোনো কারণ তাঁদের জানানো হয়নি। তবে ইউয়ানের দরবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের ডলারে আমানত রাখতে উৎসাহিত করার পাশাপাশি বছরের শেষ দিকে ডলার বিক্রির প্রবণতা ঠেকানোও এর একটি উদ্দেশ্য হতে পারে।

সাধারণত বছরের শেষ দিকে বোনাস পরিশোধ, হিসাব সমন্বয় এবং প্রশাসনিক ব্যয় মেটাতে বিভিন্ন প্রতিষ্ঠান ডলার বিক্রি করে ইউয়ান সংগ্রহ করে। এতে ইউয়ানের চাহিদা বাড়ে। সুদের হার বাড়ানোর মাধ্যমে এ ধরনের প্রবণতার প্রভাবও কমানোর চেষ্টা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট একজন ব্যাংকার।

যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির প্রভাবও চীনা ব্যাংকগুলোর এ সিদ্ধান্তে কিছুটা ভূমিকা রেখেছে। গত সেপ্টেম্বরে দেশটির ফেডারেল রিজার্ভ রাতারাতি ঋণ প্রদানের সুদের হারের লক্ষ্যসীমা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করে।

তবে চীনা ব্যাংকগুলোতে ডলারের আমানতের সুদের হার বৃদ্ধির গতি ফেডারেল রিজার্ভের তুলনায় বেশি। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের ব্যাংকগুলোর ডলারের আমানতের সুদ আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। হংকংয়ে প্রকাশিত বিভিন্ন ব্যাংকের সুদের প্রস্তাব অনুযায়ী, সেখানে ডলারের আমানতে সুদের হার ৪ শতাংশের সামান্য নিচে। ফলে বিদেশ থেকেও ডলার চীনা ব্যাংকগুলোতে আসতে পারে।

আইএনজি ব্যাংকের বৃহত্তর চীন অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ লিন সং বলেন, ডলারের আমানতের সুদের হার বাড়ানোর উদ্দেশ্য হতে পারে ডলারের আমানত ধরে রাখা এবং ডলারের তহবিলের স্থিতিশীলতা নিশ্চিত করা।

তিনি বলেন, ডলারের আমানতে সুদের হার বেশি হলে রপ্তানিকারকেরা তাঁদের জমা করা ডলার ইউয়ানে রূপান্তর করতে কম উৎসাহিত হতে পারেন। এতে ইউয়ানের দরবৃদ্ধির ওপর কিছুটা চাপ কমতে পারে।

রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তে শক্তিশালী হচ্ছে ইউয়ান

চীনের রেকর্ড বাণিজ্য উদ্বৃত্তের কারণে প্রায় দুই বছর ধরে ইউয়ানের দর ধারাবাহিকভাবে বেড়েছে। গত সপ্তাহে প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের বিনিময় হার চার বছরের মধ্যে সর্বোচ্চ ৬ দশমিক ৬৪৪৯-এ পৌঁছায়।

পিবিওসির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার আমানত রেকর্ড ১ লাখ ২০ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ আমানত বেড়েছে ১৭ দশমিক ৭ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ডলারের আমানতে সুদের হার বাড়ানোর মাধ্যমে চীনা ব্যাংকগুলো একদিকে ডলারের আমানত ধরে রাখতে চাইছে, অন্যদিকে ইউয়ানের অতিরিক্ত দরবৃদ্ধির চাপ সামাল দেওয়ার সুযোগ তৈরি করছে। বিশেষ করে রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ইউয়ানের দরবৃদ্ধি নিয়ন্ত্রণে ডলারের আমানতে সুদ বাড়াচ্ছে চীনা ব্যাংক

আপডেট সময় : ১১:৩৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬