ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাম উপসর্গে একদিনে আরও ৪ প্রাণহানি

  • আপডেট সময় : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে বরিশাল বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ শিশুর প্রাণহানি হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮৬৮ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৫১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ৮২৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ২১৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

হাম উপসর্গে একদিনে আরও ৪ প্রাণহানি

আপডেট সময় : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬