ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

  • আপডেট সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ শুরু হলো আজ। সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহ শেষে শেয়ারবাজারে সূচকের ওঠানামায় নেতিবাচক প্রবণতা ছিল। তাই এ সপ্তাহে কোন কোম্পানির দাম বাড়ল এবং কোন কোম্পানির দাম কমল, তা জানতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকবে।

এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা, ভ্রমণ ও প্রবাসী আয় আনতে ব্যাংকগুলোতে চলবে বিদেশি মুদ্রার বিনিময়।

সঞ্চয়কারীদের আগ্রহ আছে আমানত ও ঋণের সুদহার নিয়ে।

কিছুদিন ধরেই সোনার বাজারে দামের ওঠানামা আছে। সর্বশেষ গতকাল শনিবার সোনার দাম কমেছে। এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাজারে নিত্যপ্রয়োজনীয় কোন জিনিসের দাম কত হলো, তা–ও দেখার বিষয়।

এবার অর্থনীতি ও বাণিজ্যের এসব সূচক ও দাম কোথায় আছে, তা দেখে নিই।

শেয়ারবাজার

গত সপ্তাহ শেষে শেয়ারবাজারের সব কটি সূচক নিম্নমুখী ছিল। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্ট হয়। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে ডিএস–৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে থেমেছিল। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ৭৫৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। আজ রোববার এসব সূচকের অবস্থানকে ভিত্তি ধরেই শেয়ারবাজারের লেনদেন শুরু হবে।

বিনিময় হার

কয়েক দিন ধরে ডলারের দাম ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সর্বশেষ বৃহস্পতিবার ডলারের দাম ১২৩ টাকা ১৫ পয়সা ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাজারে বেশির ভাগ বিদেশি মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, ব্রিটিশ পাউন্ড, ইউয়ান, ইয়েন, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দাম। শুধু দাম বেড়েছে মার্কিন ডলারের।

তবে খোলাবাজারে বিদেশি মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হিসাবের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হয়। ব্যাংক ভেদেও দাম ওঠানামা করতে পারে।

সুদের হার

সঞ্চয়কারী ও ঋণ গ্রহণকারীদের জন্য সুদের হার গুরুত্বপূর্ণ। আজ যাঁরা ব্যাংক থেকে ঋণ নেবেন কিংবা আমানত জমা রাখবেন, তাঁদের সুদের হার জানা প্রয়োজন। কারণ, সুদের হারের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেন গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, ব্যাংক খাতে ঋণের ওপর গড় সুদহার ১১ দশমিক ৯২ শতাংশ। আর আমানতের ওপর গড় সুদহার ৬ দশমিক ২২ শতাংশ।

তবে ব্যাংক ও স্কিম ভেদে আমানতের সুদের হার ওঠানামা করে। যেমন দীর্ঘ মেয়াদে এফডিআর রাখলে তুলনামূলক সুদের হার বেশি, যা অনেক ব্যাংকে ১০ শতাংশের বেশি। আবার চলতি হিসাবের সুদের ৪ থেকে ৫ শতাংশ।

অন্যদিকে ব্যাংক ও ঋণের ধরন ভেদে সুদের হারও ওঠানামা করে। যেমন এসএমই ঋণের সুদের হার কম, আর ব্যক্তিগত ঋণ ও শিল্পঋণের সুদের হার ১৩–১৪ শতাংশ পর্যন্ত হয়।

সোনার দর

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করে। গতকাল শনিবার সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা। দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজারদর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে নিত্যপণ্যের বাজারে। এতে বিশেষ করে পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে বেশির ভাগ সবজির দাম কেজিতে ৫–১০ টাকা এবং মাছের দাম কেজিতে ২০–৪০ টাকা বেড়েছে।

এদিকে বাজারে মুরগি ও ডিমের দাম কমছে না। ডিমের ডজন ১৫০ টাকা ও ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০০ টাকার আশপাশে অনেক দিন ধরেই স্থির হয়ে আছে। মূল্যবৃদ্ধির তালিকায় আছে আটা–ময়দাও।

বড় ঘটনা

গত রোববার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এতে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। তাতে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১৬০ টাকা ও অকটেনের ১৬৫ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে অস্থিরতা আছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বাড়তি প্রবণতা রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন

আপডেট সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬