ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শীতের সবজি বাজারে, তবুও চড়া দাম

  • আপডেট সময় : ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাজধানীর কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতাদের। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে মাছ-মাংসের দাম প্রায় অপরিবর্তিত থাকলেও ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিমের দাম।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, আগাম শীতকালীন সবজি শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। প্রতি পিস ফুলকপি ৭০ টাকা এবং প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ঢ্যাঁড়স, করলা, বেগুন, বরবটি, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে।

তুলনামূলক কম দামে শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। তবে দেশি শসার কেজি ৮০ থেকে ১০০ টাকা। সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা।

কয়েক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকায় উঠেছিল। সরবরাহ বাড়ায় এখন মানভেদে তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

অন্যদিকে টমেটোর কেজি ১২০ থেকে ১৪০ টাকা, গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার কেজি ৮০ টাকা। প্রতি পিস লাউ ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে নতুন ফুলকপি কিনতে আসা ক্রেতা আবু দাউদ বলেন, ১৪০ টাকা দিয়ে দুই পিস ফুলকপি কিনেছেন। এ ছাড়া একটি লাউ ৫০ টাকা এবং এক পোয়া কাঁচা মরিচ ৪০ টাকায় কিনেছেন।

মুরগির দাম অপরিবর্তিত, ডিমে স্বস্তি

সবজির বাজারে চড়া দামের মধ্যেও ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যা আগের তুলনায় ১০ টাকা কম। চারটি ডিম পাওয়া যাচ্ছে ৫০ টাকায়।

ডিম বিক্রেতা মাসুম আল হাসান বলেন, বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি করছেন।

এদিকে মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এক সপ্তাহে কেজিতে ১০ টাকা কমলে পরের সপ্তাহে আবার ১০ টাকা বেড়ে যায়। ফলে দাম ঘুরেফিরে ২০০ টাকার আশপাশেই থাকছে। সোনালি মুরগির দামও ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে রয়েছে।

অন্যদিকে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

মাছের বাজারেও চড়া দাম

মাছের বাজারেও খুব একটা পরিবর্তন দেখা যায়নি। বাজারে প্রতি কেজি রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকার ও মানভেদে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা।

এ ছাড়া প্রতি কেজি মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ট্যাংরা মাছের কেজি ৭০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা।

প্রতি কেজি পোয়া মাছ ২৬০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা।

অন্যদিকে শোল, রূপচাঁদা ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে। মাছের আকার, জীবিত না মৃত এবং মানের ওপরও দাম নির্ভর করছে। বাজারভেদে একই মাছের কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য থাকতে পারে।

ব্যবসায়ীরা জানান, মাছের দাম মূলত সরবরাহের ওপর নির্ভর করে। তবে অন্য দিনের তুলনায় শুক্রবার চাহিদা বেশি থাকায় কিছু মাছের দামও বাড়ে। তাঁদের ভাষ্য, বর্তমানে ২০০ টাকার নিচে মাছের সংখ্যা কমে এসেছে। আগে পাঙাশের সরবরাহ কম থাকলেও এখন এর দামও কেজিপ্রতি ২০০ টাকার ওপরে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

শীতের সবজি বাজারে, তবুও চড়া দাম

আপডেট সময় : ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬