ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে চীন সফরে মন্ত্রী

  • আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

চীনের উদ্দেশে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ

শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সফরসঙ্গীদের নিয়ে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

মন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিঞা। বিমানবন্দর ছাড়ার সময় তাদের বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে শিক্ষামন্ত্রী চীনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দুদেশের শিক্ষাখাতের পারস্পরিক উন্নয়ন, যৌথ শিক্ষা কার্যক্রম এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হবে। এ ছাড়া তিনি শিক্ষাবিষয়ক বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সফরকালে তিনি চীনের বিখ্যাত টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউটগুলোও সরাসরি পরিদর্শন করবেন।

এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো শিক্ষা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারক (MoU) সই। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা, বৃত্তি এবং কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কে/এম

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

শিক্ষাক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে চীন সফরে মন্ত্রী

আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬