ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, বাড়ছে বাজেটের চাপ

  • আপডেট সময় : ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির বাড়তি চাপ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন-সব মিলিয়ে চাপে পড়েছে সরকারের বাজেট ব্যবস্থাপনা।

একদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় বাড়ছে না, অন্যদিকে বাড়ছে সরকারি ব্যয়। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা যুক্ত হওয়ায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার মূল বাজেটকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন অর্থ বিভাগের কর্মকর্তারা।

কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ও পরিবহনব্যবস্থা বিঘ্নিত হলে আন্তর্জাতিক বাজারে এলএনজিসহ অন্যান্য জ্বালানির দাম বাড়বে। এতে আমদানি ব্যয়ের পাশাপাশি ভর্তুকির চাহিদাও বাড়বে। সাধারণত সংশোধিত বাজেটের আকার কমানো হলেও এবার ব্যয়ের চাপে সেই প্রবণতায় ব্যতিক্রম ঘটতে পারে। আগামী ৬ ডিসেম্বর অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সমন্বয় পরিষদের সভায় বাজেট বাস্তবায়ন ও অতিরিক্ত বরাদ্দের চাহিদা পর্যালোচনা করা হবে।

অর্থ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাধারণত সংশোধিত বাজেটের আকার মূল বাজেটের তুলনায় কমে আসে। তবে এবার ভর্তুকির বাড়তি চাপের কারণে সেই প্রচলিত ধারায় ব্যতিক্রম ঘটতে পারে। তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা সামান্য কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। পরে সংশোধনের মাধ্যমে তা কমিয়ে ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা করা হয়েছিল। এবার সেই ধারার বিপরীতে সংশোধিত বাজেটের আকার বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে নেমেছে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৬ শতাংশের বেশি। বিশেষ করে ভ্যাট আদায় আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কমেছে। অথচ চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। ফলে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রাজস্ব ঘাটতি ও সরকারি ব্যয় সামাল দিতে ব্যাংকঋণের ওপর নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ ২৪ হাজার ২৪৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেশি। একই সময়ে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ এসেছে ২ হাজার ৪৮৯ কোটি টাকা।

চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে অনুদান ছাড়া ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

জ্বালানি খাতে ভর্তুকির চাপ ইতোমধ্যে বাজেটের হিসাবকে ছাড়িয়ে যাচ্ছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ভর্তুকির জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ছাড় হয়েছে ১৯ হাজার ৩০০ কোটি টাকা। বিদ্যুৎ খাতে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে সাড়ে পাঁচ মাসে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার ১০০ কোটি টাকা। কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১২ হাজার ৪০০ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ পুরো অর্থবছরের জন্য প্রায় ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে। এলএনজি আমদানিতে ব্যয় ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নেও বাড়তি অর্থের প্রয়োজন হবে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো সম্পূর্ণ বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি অর্থবছরে অতিরিক্ত ব্যয়ের সুনির্দিষ্ট পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দিয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ। তিনি বলেন, একদিকে সরকারের আয় দ্রুত বাড়ার সম্ভাবনা নেই, অন্যদিকে বিভিন্ন খাতে ব্যয়ের চাপ বাড়ছে। তাই কৌশলগত ও কঠিন সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

ভর্তুকি খাতে ব্যয় বৃদ্ধি, বাড়ছে বাজেটের চাপ

আপডেট সময় : ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬