ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে বাড়ল আকরিক লোহার দাম, নেপথ্যে চীন

  • আপডেট সময় : ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সেপ্টেম্বরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বেড়েছে আকরিক লোহার দাম। পণ্যটির প্রতি টন মূল্য ১০০ ডলার ছাড়িয়েছে। গত ৪ সেপ্টেম্বর দাম বেড়ে দাঁড়ায় ১০০.৮ ডলারে, যা ৩১ জুলাইয়ের তুলনায় ২.৬ শতাংশ বেশি। অথচ আগস্টজুড়ে পণ্যটির দাম ৯৫ থেকে ৯৮ ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তথ্য বিখ্যাত গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান জিএমকে সেন্টারের। 

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে চীনের জাতীয় দিবস সামনে রেখে ইস্পাত কারখানাগুলোতে মজুত বাড়ানো হবে, এমন প্রত্যাশাতেই সেপ্টেম্বরের শুরুতে দাম বেড়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে চীনের নির্মাণ খাতে মৌসুমি চাহিদা বাড়বে এবং এর ফলে ইস্পাতের উৎপাদন ও লৌহ আকরিকের চাহিদা বৃদ্ধি পাবে; এমন আশাও বাজারে ছিল। তবে এখন পর্যন্ত চীনের নির্মাণ খাতে প্রত্যাশিত সেই গতি দেখা যায়নি।

লৌহ আকরিকের বাজারে ক্রেতাদের আগ্রহ এখনও সীমিত। এর অন্যতম কারণ হলো বিভিন্ন প্রতিষ্ঠানের সতর্ক ক্রয়নীতি। অনেক কারখানা বর্তমানে অতিরিক্ত মজুত না করে শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর মতো কাঁচামাল কিনছে।

এর পাশাপাশি রোল্ড স্টিলের দাম কমে যাওয়ায় ইস্পাত উৎপাদনকারীরা কাঁচামাল কেনায় অতিরিক্ত ব্যয় করতে চাইছে না। ফলে চীনের ইস্পাত কারখানাগুলোর পক্ষ থেকে লৌহ আকরিকের বড় ধরনের অতিরিক্ত চাহিদা এখনও তৈরি হয়নি।

তবে চীনের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে বেইজিংয়ের সাম্প্রতিক পদক্ষেপ বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব ফেলেছে। ৬ সেপ্টেম্বর দেশটির অর্থ মন্ত্রণালয় ৩০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪৪.২৫ বিলিয়ন ডলারের বিশেষ ট্রেজারি বন্ড ছাড়ার ঘোষণা দেয়। কেন্দ্রীয় সরকারের সরাসরি ব্যবস্থাপনায় থাকা আটটি রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পুনর্গঠনে এ অর্থ ব্যবহার করা হবে। এর মধ্যে দুটি বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকও রয়েছে।

অন্যদিকে, আকরিক লোহার সরবরাহ উৎসে বৈচিত্র্য আনার পাশাপাশি বাজারে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে চীন। প্রাথমিক খবরে জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত ইস্পাত প্রতিষ্ঠান বাওউ পশ্চিম অস্ট্রেলিয়ার পিলবারা অঞ্চলে বিএইচপির জিম্বলবার খনিতে ১৫ থেকে ২৫ শতাংশ মালিকানা নেয়ার চেষ্টা করছে। তবে এ বিষয়ে বিএইচপি এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি।

আগস্টে বিশ্বজুড়ে আকরিক লোহার চালান মোটামুটি স্থিতিশীল ছিল। প্রধান আমদানিকারক চীনে চাহিদা কিছুটা মন্থর থাকলেও শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর সরবরাহে সামগ্রিকভাবে ইতিবাচক বা স্থিতিশীল প্রবণতা দেখা গেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ববাজারে বাড়ল আকরিক লোহার দাম, নেপথ্যে চীন

আপডেট সময় : ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬