ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির আলোক হেলথকেয়ার, মিরপুর-১০ এবং আলোক হসপিটাল, মিরপুর-৬ শাখায় একযোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা (এফবিএস/আরবিএস), রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ গ্রহণের সুযোগ থাকবে। পাশাপাশি নির্ধারিত সরকারি ফি-সংক্রান্ত পরীক্ষা ব্যতীত অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিস্তারিত জানতে ও চিকিৎসকের সিরিয়ালের জন্য ১০৬৭২ নম্বরে কল করতে বলা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০১:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬