ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত ?

  • আপডেট সময় : ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। প্রতিভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকালে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে গত ০৫ অক্টোবর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ টাকা ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৬২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত ?

আপডেট সময় : ০৯:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬