ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি

  • আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। চাল বিক্রির দ্বিতীয় ধাপে গাজীপুর মহানগরের ৩০টি কারখানায় ৩শ’ টাকায় প্রতি শ্রমিককে দেয়া হয় ১০ কেজি চাল। 

শুক্রবার (২০ নভেম্বর) জেলার তিন সড়ক এলাকায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ কার্যক্রম চালানো হয়।

এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির বাজারে ৩০ টাকা কেজি ধরে চাল পেয়ে খুশি শ্রমিকরা। তাদের দাবি, শুধু চাল নয়; আসন্ন রমজান মাসকে সামনে রেখে যেন দেয়া হয় ডাল, তেল, লবণ, আটা ও ছোলা।

খাদ্য অধিদপ্তরের বিক্রয় ও বিপণন শাখার পরিচালক জহিরুল ইসলাম খান জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটু স্বস্তি দিতে পোষাক শ্রমিকদের মাঝে চাল বিক্রির পাইলট প্রকল্পের অংশ হিসেবে গাজীপুর, ময়মনসিংহ, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম ৩০ টাকা দরে চাল বিক্রির কার্যক্রম চলছে। 

তিনি আরও জানান, চাহিদা অনুযায়ী সরকার চাল ও কারখানার পরিমাণ বাড়াতে পারে।

\

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রি

আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬