ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি

  • আপডেট সময় : ০২:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। বিষয়টি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পাল্টা পরিসংখ্যান তুলে ধরেছে সংগঠনটি।

চিঠিতে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একইসঙ্গে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়। কারণ, তাদের হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এ ছাড়াও সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করায় দ্বৈত গণনার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছে বিজিএমইএ। শিল্পের আর্থিক সংকট তুলে ধরে সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।

বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। পাশাপাশি ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেয়া ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেয়ার বিষয়টিও তুলে ধরেছে সংগঠনটি। বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও বিবেচনায় নেয়া প্রয়োজন। এই অবস্থায় সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি

আপডেট সময় : ০২:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬